স্টাফ রিপোর্টার:
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় এক দিনের ব্যবধানে দুই লাশ উদ্ধারের ঘটনা ঘটেছে। উপজেলার মোগলাবাজারের সোনারগাঁও আবাসিক এলাকার লালমাটিয়া ও কুচাই এলাকায় এই দুই লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটার দিকে উপজেলার মোগলাবাজার সোনারগাঁও আবাসিক এলাকায় একটি গাছে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ। পরে উদ্ধার হওয়া লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এদিকে বুধবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ছয়টার দিকে মোগলাবাজার থানার কুচাই এলাকায় সাবের হোসেনর কলোনির বাসিন্দা মো. মইজ উদ্দিনকে (৭০) কলোনির পাশে একটি পুকুর থেকে মৃত অবস্থায় করা হয়। মইজ উদ্দিন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঘুপদিঘি এলাকার এলাহী বক্সের ছেলে।
এই দুই লাশ উদ্ধারের সতত্যা নিশ্চিত করে মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন বলেন, উদ্ধার হওয়া দুই লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com