সিলেটবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

admin
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ১২:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া এ দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের শালবাগানে ঘটনা ঘটে।

এ সময় অটোরিকশায় থাকা ৫ জন যাত্রীর মধ্যে ২ জন নিহত হয়েছেন। নিহত একজনের নাম নবীর হোসেন। অপর একজনের পরিচয় পাওয়া যায়নি। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানায়, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া রাস্তা সংস্কার কাজে নিয়োজিত বিশাল আকৃতির লরি চট্টগ্রাম যাওয়ার পথে শালবাগান এলাকায় যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে লরি ও অটোরিকশা দুটোই গভীর খাদে পড়ে যায়।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ বলেন, রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া লরি চট্টগ্রাম-রাঙামাটি সড়কের শালবাগান এলাকায় পৌঁছালে রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া অটোরিকশাকে চাপা দিয়ে লরি ও অটোরিকশা গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস একটি মরদেহ উদ্ধার করেছে।