সিলেটরবিবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

লামাকাজীতে ছাত্রলীগ নেতা অনিকের উপর হামলা, গ্রেফতার ২

admin
ফেব্রুয়ারি ১৮, ২০২৪ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধি:
বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগ নেতা অনিক দাস জয়ের উপরে হামলাকারী দুজনকে গ্রেফতার করেছে বিশ্বনাথ থানা পুলিশ।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বিশ্বনাথ ও ছাতক উপজেলার বিভিন্ন স্থানে বিশ্বনাথ থানার এসআই অনীক বড়ুয়া গোপন অভিযান পরিচালনা করে ছাতকের দিঘলী রামপুর গ্রামের সাবু মিয়ার ছেলে সুমন মিয়া (১৯) ও বিশ্বনাথের পুরান দিঘলী গ্রামের সাদ্দাম মিয়ার পুত্র বাবলু মিয়া (২২)কে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে বিশ্বনাথ থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বাকী আসামীদের দ্রুত গ্রেফতার করা হবে জানিয়ে বলেন, আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।