সিলেটবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বিপিএলের প্রাইজমানি ঘোষণা, চ্যাম্পিয়নরা পাবে ২ কোটি

admin
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৬:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
আগামীকালকের ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামছে বিপিএলের এবারের আসরের (BPL 2024)। দেশের সবচেয়ে রোমাঞ্চকর এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামীকাল শুক্রবার (১ মার্চ) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে ফরচুন বরিশালের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ম্যাচটি মাঠে গড়াবে।

বিপিএল-২০২৪ এর পুরস্কারের তালিকা:

ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সেরা ফিল্ডার – ৩ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক – ৫ লাখ টাকা

টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক – ৫ লাখ টাকা

প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট – ১০ লাখ টাকা

রানার-আপ দল – ১ কোটি টাকা

চ্যাম্পিয়ন দল – ২ কোটি টাকা