সিলেটসোমবার , ১১ মার্চ ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মুক্তি পেলেন জামায়াতের আ‌মির

admin
মার্চ ১১, ২০২৪ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ ১৫ মাস পর কারাগার থেকে জামিনে মুক্তি পেলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শ‌ফিকুর রহমান। আজ সোমবার (১১ মার্চ) দুপু‌রে তি‌নি কা‌শিমপুর কারাগার থে‌কে মু‌ক্তি পান।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।

তিনি জানান, ২০২২ সালের ১২ ডিসেম্বর যাত্রাবাড়ী থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গ্রেপ্তারের সময় সকল মামলায় জামিনে ছিলেন জামায়াতের আমীর। বর্তমানে হাইকোর্টের আদেশে তিনি মুক্তি পেয়েছেন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ফটকে ডা. শফিকুর রহমানকে স্বাগত জানান জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, এডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, গাজীপুর মহানগরীর আমীর জামাল উদ্দিন প্রমুখ।