সিলেটবুধবার , ১৩ মার্চ ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ইফতারি নিয়ে সংঘর্ষ, আহত ৩০

admin
মার্চ ১৩, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

তাহিরপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে মসজিদে ইফতারি না পাওয়ায় দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছেন। প্রথম রমজান মঙ্গলবার (১২ মার্চ) সন্ধ্যায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মন্দিয়াতা গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, মন্দিয়াতা গ্রামের ময়না মিয়া মসজিদে ইফতারি দেয়। ইফতারি বিতরণ করার সময় সবাই পেলেও গ্রামের সাজিনুর মেম্বারের চাচাত ভাই রহিছ মিয়া পাননি। এনিয়ে কথা-কাটাকাটি এক পর্যায়ে রহিছ মিয়ার তার লোকজন নিয়ে ময়না মিয়াও তার বসতবাড়িতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এসময় ময়না মিয়া লোকজন তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।

আহতদের মধ্যে ফেরদৌসা বেগম (৫০), জামরুল মিয়া (২৫), পারুল বেগম (৫০), সালমান মিয়া (১৯), মুন্না মিয়াকে (১৪) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত পাবেল মিয়াকে (২৩) আশংকাজনক অবস্থায় সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন- খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।