সিলেটমঙ্গলবার , ২৬ মার্চ ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

সিলেটে এপিবিএন’র অভিযানে চোরাই মোটরসাইকেলসহ আটক ২

admin
মার্চ ২৬, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অভিযানে চোরাই মোটরসাইকেলসহ দুইজনকে আটক হয়েছেন।

সোমবার (২৫ মার্চ) রাতে সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন রশিদপুর পয়েন্টে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- ফয়সাল আহমেদ (২৫) ও জাকির হোসেন (২৫)।
এক বিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায়, অতিরিক্ত পুলিশ সুপার জনাব, মো, মফিজুল ইসলামের তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক (নিঃ) মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় ১টি চোরাই মোটরসাইকেলসহ ২ জনকে গ্রেফকার করা হয়।

উদ্ধারকৃত নীল কালো রংয়ের 150 সিসি pulsar চোরাই মোটরসাইকেল যাহার ইঞ্জিন নং- DHYWZD11788 চেসিস নং- MD2A11CY3JWDD93

এ ঘটনায় পুলিশ পরিদর্শ (নিঃ) জাহাঙ্গীর আলম বাদী হয়ে এসএমপি সিলেটের দক্ষিণ সুরমা থানায় এজাহার দায়ের করেন।