সিলেটরবিবার , ৩১ মার্চ ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

admin
মার্চ ৩১, ২০২৪ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

দোয়ারাবাজার প্রতিনধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পুলিশের বিশেষ অভিযানে ৬৭ পিছ ইয়াবাসহ মাদককারবারী স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে।
তারা হলেন, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের মৃত গিয়াস উদ্দিনের পুত্র হানিফ আলী (৩৬) ও তার স্ত্রী সাবিনা খাতুন (৩০)।

পুলিশ সুত্রে জানা যায়, মাদককারবারী হানিফ আলী ও তার স্ত্রী সাবিনা খাতুন দীর্ঘদিন ধরে নিত্য নতুন পন্থা অবলম্বন করে আইনের চোখ ফাঁকি দিয়ে উপজেলার বিভিন্ন গ্রামে মাদকদ্রব্য পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে।

এ তথ্যে শুক্রবার (২৯ মার্চ) গভীর রাতে গোপন খবরের ভিত্তিতে দোয়ারাবাজার থানার এসআই অনুপম দেবনাথ সংঙ্গীয় ফোর্সসহ উপজেলার পূর্ব বাংলাবাজারের দক্ষিণ-পশ্চিম গলিতে অভিযান চালিয়ে নারী গ্রাম পুলিশের সহায়তায় ৬৭ পিস এমফিটামিন সমৃদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
দোয়ারাবাজার থানার ওসি বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের শনিবার দুপুরে সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।