সিলেটবৃহস্পতিবার , ১৮ এপ্রিল ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

খন্দকার মোশাররফকে দেখতে গেলেন মির্জা ফখরুল

admin
এপ্রিল ১৮, ২০২৪ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ড. খন্দকার মোশাররফ হোসেনের গুলশানের বাসায় যান বিএনপি মহাসচিব। সেখানে প্রায় ঘণ্টাব্যাপি একান্ত আলাপ করেন তারা।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের স্বাস্থ্যের খোঁজ নিতে বুধবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে দলের মহাসচিব তার বাসায় যান। এরপর ঘণ্টাব্যাপী একান্ত আলাপচারিতায় তারা একে অন্যের খোঁজখবর নেন।