সিলেটশনিবার , ২০ এপ্রিল ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

মহানগরে চোরাই মোটরসাইকেলসহ যুবক আটক

admin
এপ্রিল ২০, ২০২৪ ২:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে চোরাই মোটরসাইকেলসহ মো. সোহেল মিয়া (২৪) নামে এক যুবককে আটক করেছে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। শুক্রবার (১৯ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটায় মহানগরের পীরের বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. সোহেল মিয়া শাহপরাণ থানাধীন এলাকা ৬ নং ওয়ার্ডের মো. কলমদর আলীর ছেলে।

এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজিখন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাসের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শহীদুল ইসলাম শেখের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এক অভিযানে ওই যুবক চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।

উদ্ধারকৃত সাদা কালো রংয়ের Yamaha V 3.0 মোটরসাইকেল; এটির ইঞ্জিন নম্বর G3K5E0061946, চেসিস নং- ME1RG521BJ0061058।

পুলিশ পরিদর্শক (নিঃ) মো. শহীদুল ইসলাম শেখ ঘটনার বিষয়ে বাদী হয়ে শাহপরান (রঃ) থানায় এজাহার দায়ের করেছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।