সুনামগঞ্জ সংবাদদাতা:
৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের অভিযানে একজন মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (৪ মে) এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পুলিশের এ ইউনিট। আটককৃত ৪০ বছর বয়সী তোফাজ্জল হোসেন সুনামগঞ্জ জগন্নাথপুরের আ. নুরের ছেলে।
সংবাদবিজ্ঞপ্তিতে এপিবিএন জানায়, শুক্রবার বিকেলে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানাধীন কামরা খাই সাকিনস্থ এলাকায় অভিযান পরিচালনা করে নিজ বাড়ি থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন (৪০) কে ১৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়। এ ঘটনায় জগন্নাথপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।
এপিবিএন জানায়, ৭ এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় অভিযানা পরিচালনা করা হয়। এতে অতিরিক্ত পুলিশ সুপার মো. মফিজুল ইসলাম তত্ত্বাবধান করেন। অভিযানে নেতৃত্ব দেন সহকারী পুলিশ মো. আছাবুর রহমান।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com