সিলেটবৃহস্পতিবার , ৯ মে ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জগন্নাথপুরে চুরি যাওয়া ৩টি টমটম উদ্ধার, গ্রেফতার ৪

admin
মে ৯, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

জগন্নাথপুর সংবাদদাতা:
সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে চুরি যাওয়া তিনটি অটোরিকশা উদ্ধার ও চুরির সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত ৩ মে জগন্নাথপুর পৌর পয়েন্ট এলাকা থেকে তিনটি অটোরিকশা টমটম চুরি হয়। এ ঘটনায় উপজেলার নারিকেলতলা গ্রামের শাহাব উদ্দিন জগন্নাথপুর থানায় অজ্ঞাতনামা চোরদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। যার প্রেক্ষিতে পুলিশ তদন্তে নেমে মোহন আহমেদ(২৫) ও জুবেদ মিয়া (৩২) নামে দুই জনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেওয়া স্বীকারোক্তির প্রেক্ষিতে নবীগঞ্জ উপজেলার মনসুরপুর গ্রামের এনাম উদ্দিনের বাড়ি থেকে মঙ্গলবার ভোর রাতে তিনটি অটোরিকশা উদ্ধার করা হয়।

এ সময় আবু সালেহ ও রায়েল আহমেদ নামে তাদের সহযোগী আরও দুই জনকে গ্রেপ্তার করা হয়।

জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলাম বলেন, চোরাই তিনটি অটোরিকশা উদ্ধার ও ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে।