সিলেটমঙ্গলবার , ২১ মে ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

উপজেলা নির্বাচন : কোম্পানীগঞ্জে জয়ের পথে মজির উদ্দিন

admin
মে ২১, ২০২৪ ৮:১৯ অপরাহ্ণ
Link Copied!

কোম্পানীগঞ্জ সংবাদদাতা:
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে সিলেট জেলার ৩টি উপজেলায় মঙ্গলবার (২১ মে) ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে টানা ভোট গ্রহণ। এ নির্বাচনে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মো. মজির উদ্দিন আনারস প্রতীক নিয়ে জয়ের পথে। তাঁর নিকতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ শামীম (মোটরসাইকেল প্রতীক)।

উল্লেখ্য, কোম্পানীগঞ্জ উপজেলায় বর্তমানে ১ লক্ষ ১৯ হাজার ৯শ ৪২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৩ হাজার ৭ম ৫৫ জন ও মহিলা ভোটার ৫৬ হাজার ১শ ৮১ জন। এই উপজেলায় মোট ভোট কেন্দ্রে ৪০টি।