সিলেটমঙ্গলবার , ২১ মে ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

জৈন্তাপুরে দুই কেন্দ্রে ৮ জন আটক

admin
মে ২১, ২০২৪ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

জৈন্তাপুর সংবাদদাতা:
সিলেটের জৈন্তাপুর উপজেলায় একটি ভোটকেন্দ্রের বুথে মোবাইল ফোন নিয়ে ঢুকে পড়ার অভিযোগ ৬ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) দুপুরে উপজেলঅর চিকনাগুল আদর্শ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

আটকদের পর তাদের থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম বলেন- ৬ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে এখনো বিস্তারিত বলতে পারছি না।

অরপদিকে, দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করা হয়েছে। তাদের নাম-ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের আটক করে কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের কক্ষে রাখা হয়েছে।