সিলেট মহানগর থেকে ৬ জুয়াড়িকে হাতেনাতে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিভি)। শনিবার (২৫ মে) বিকেল সাড়ে ৫টায় লামাবাজারের ভিআইপি সড়কসংলগ্ন এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম ওই দিন রাতে এক সংবাদবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, মহনগরের পশ্চিম কাজলশাহ এলাকার লাভুল মিয়ার ছেলে তামিম (৩৪), বাগবাড়ি এলাকার মৃত ফারুক মিয়ার ছেলে পারভেজ আহমেদ (২৪), শেখঘাট এলাকার সুলতান আহমদের ছেলে মাহফুজুর রহমান (৩৯), মদীনা মার্কেট এলাকার আ.রহিমের ছেলে মো. ইসমাইল উদ্দিন (২৯), কানিশাইলের মো. আলমাছ মিয়ার ছেলে আলম মিয়া (৩৫) ও রিকাবীবাজার এলাকার মো. মতিউর রহমান (৫৫)।
আটককৃতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলার আবেদন করা হয়েছে। পরবর্তীতে পুলিশ স্কর্টের মাধ্যমে তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com