স্টাফ রিপোর্টার: সিলেটে টানা বর্ষণে টিলা ধসের আশঙ্কা করা হচ্ছে। কয়েক দিন ধরে ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধসে পড়ার আশঙ্কা যুক্ত টিলা গুলো ঝুঁকিপূর্ণ চিহ্নিত করে আশপাশে বসবাসকারীদের নিরাপদ দূরত্বে সরে যেতে বলা হয়েছে।
গত রোববার (১৬ জুন) উপজেলার মোল্লাপুর ইউনিয়ন এলাকা পরিদর্শন করেন বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে পাহাড়ি টিলা ঝুঁকিপূর্ণভাবে রয়েছে। বর্ষার সময় এসব টিলাগুলো যেকোন সময় ধসে পড়তে পারে। স্থানীয় বসবাসকারী বাসিন্দাদের জন্য মরণ ঝুঁকি হিসেবে লাল কাপড় দিয়ে এসব এলাকা চিহ্নিত করা হয়েছে।
উপজেলার মুল্লাপুর,লাউতা ও মুড়িয়া ইউনিয়নের বেশ কিছু এলাকায় ঝুকিপূর্ণ টিলা রয়েছে।
এসময় বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) দেবদুলাল ধরসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com