স্টাফ রিপোর্টার:
টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সিলেটে দ্বিতীয় দফা বন্যায় পানিবন্দি রয়েছেন সাড়ে ১০ লাখ মানুষ। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ঠাঁই হয়েছে প্রায় ২৫ হাজার মানুষের। প্রশাসনের পক্ষ থেকে বন্যা কবলিতদের মধ্যে শুকনো খাবার, পানি ও নগদ অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। এরই মধ্যে সিলেটের বানভাসীদের জন্য এসেছে প্রধানমন্ত্রীর উপহার। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সিলেটের ৬ উপজেলার বন্যা কবলিতদের রান্না করা এবং শুকনা খাবার।
শুক্রবার (২১ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটে জেলা প্রশাসক শেখ রাসেল হাসান।
তিনি জানান, প্রধানমন্ত্রীর পক্ষ হতে জেলা প্রশাসনের উদ্যোগে শুক্রবার গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, কোম্পানীগঞ্জ, সিলেট সদর ও বিশ্বনাথ উপজেলায় ১৫০০ প্যাকেট রান্না করা খাবার এবং ৫০০ প্যাকেট শুকনা খাবার বিতরণ কার্যক্রম চলছে।
সিলেটে গত ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত না হওয়ার মহানগর থেকে পানি নামতে শুরু করেছে। নদ নদীর বেশ কয়েকটি পয়েন্টের পানি কমলেও এখন বিপদসীমার উপর দিয়া প্রবাহিত হচ্ছে সুরমা ও কুশিয়ারা নদীর ৫টি পয়েন্টের পানি।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com