বিয়ানীবাজার সংবাদদাতা:
বিয়ানীবাজার পৌরসভার দীর্ঘ সময়ের সাবেক প্রশাসক ও সাবেক ইউপি চেয়ারম্যান তফজ্জুল হোসেন গুরুতর অসূস্থ। তিনি বর্তমানে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁঁঁঁঁঁঁর আশু সূস্থতা কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে।
একজন সালিশ ব্যক্তিত্ব হিসেবে তফজ্জুল হোসেনের বেশ সুখ্যাতি রয়েছে।
তাঁর পিতা শহীদ তাহির আলী এবং ভাই শহীদ নিজাম উদ্দিন মুক্তিযুদ্ধকালে পাকিস্তানী হায়েনাদের হাতে খুন হন। তাঁর আরেক ভাই আলতাফ হোসেন মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে আততায়ীদের হাতে নির্মমভাবে নিহত হন।
গত পৌরসভা নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করে তিনি পরাজিত হন।
রবিবার দুপুরে তাঁকে দেখতে যান বিয়ানীবাজার পৌরসভার মেয়র ফারুকুল হক, প্রধান নির্বাহী নিকুঞ্জ ব্যানার্জি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com