স্টাফ রিপোর্টার:
সিলেট ও চট্টগ্রামের অনেক মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেট কোতোয়ালি থানার পুলিশ টিম শুক্রবার দিবাগত (৬ জুলাই) রাত ১টার দিকে চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন অর্নিজম রোড এলাকা থেকে এ দুজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট মহানগরের জিন্দাবাজার এলাকার কাজী ইলিয়াস পলাশী ২৭ নং (বড় ভূইয়া টাওয়ার) বাসার মৃত ডা. আব্দুল ওয়াহিদ বড় ভূঁইয়ার ছেলে ডা. মো. রাহিদ নজরুল ইসলাম বড় ভূঁইয়া (৫০) ও তার স্ত্রী নূরজাহান মুনতাশা (৪৫)।
তারা দুজন ৩১টি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এর মধ্যে ১৩টি মামলায় সাজার রায় হয়েছে। তারা দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান- নজরুল ইসলাম ও তার স্ত্রী সিলেট এবং চট্টগ্রামের অনেক মানুষের কাছ থেকে বড় অংকের টাকা প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেছেন। বিদ্যুৎ বিভাগেরও মামলা রয়েছে তাদের বিরুদ্ধে। সবগুলোই মামলাই আদালতে করা হয়েছে। তারা দুজন মানুষের টাকা আত্মসাৎ করে দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছেন। চট্টগ্রামের মানুষ আসে তাকে সিলেটে খুঁজতে, আবার সিলেটে মানুষ যায় তাকে চট্টগ্রামে খুঁজতে। আদালত থেকে পুলিশের কাছে ওয়ারেন্টগুলো আসার পর প্রযুক্তির সহায়তায় শুক্রবার দিবাগত রাতে তাদের চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (৬ জুলাই) দুপুরে গ্রেফতারকৃত নজরুল ও নূরজাহানকে আদালতের নির্দেশে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com