স্টাফ রিপোর্টার:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজাম উদ্দিন রাকিব (৩০) নামে এক শিক্ষানবিশ আইনজীবি খুন হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (১২ জুলাই) সাড়ে ১০টার দিকে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের তৈলিআব্দা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। নিহত নিজাম ওই গ্রামের আলহাজ্ব আজিম উদ্দিনে ছেলে।
স্থানীয় ও শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের প্রতিপক্ষ আব্দুস ছোবহান, খলিলুর রহমান করিম মিয়া এবং শুকুর মিয়া গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এমনকি জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। শুক্রবার সকালে বিরোধ জমিতে নিজাম ও তার ভাই হেলাল চাষাবাদ করতে গেলে প্রতিপক্ষরা লাঠিসোঠা ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে মারা যান আইনজীবি নিজাম। গুরুতর আহত হন নিহতের বড় ভাই হেলাল। তার অবস্থা আশংকাজনক।
এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
শ্রীমঙ্গল থানার ওসি মো. বিনয় ভূষণ রায় জানান, জমিসক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবি নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল আশ-পাশ এলাকায় পুলিশ মোতায়েন আছে। হত্যার সাথে জড়িত আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com