সিলেটশনিবার , ২৪ আগস্ট ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ছাতকে প্রতারণার শিকার অর্ধশতাধিক প্রবাসীর স্ত্রী

admin
আগস্ট ২৪, ২০২৪ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ছাতক প্রতিনিধি:
সুনামগঞ্জের ইন্টারনেটভিত্তিক সাইবার জগতের অপরাধের আখড়ায় এখন পরিণত হচ্ছে ছাতক। এমন কোনো অপরাধ নেই যা এ জগতে ঘটছে না। যুবলীগ নামধারী একটি সিন্ডিকেট প্রেমের নামে গোপন অভিসারের ভিডিও কিংবা আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিয়ে অথবা ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্ধশতাধিক প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল ও প্রতারণা করেছে।

এ চক্রের যুবলীগের নামধারী তিন যুবকের বিরুদ্ধে সিলেটের ট্রাইব্যুনাল আদালতে সাইবার আইনে একটি মামলা হয়েছে। মামলা দায়ের পর থেকে মূল হোতারা আÍগোপনে রয়েছে। এ প্রতারকচক্রের ফাঁদে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের অর্ধশতাধিক প্রবাসীর স্ত্রী ব্ল্যাকমেইল ও প্রতারণার শিকার হয়েছেন।

একাধিক প্রবাসীর স্ত্রীরা জানান, সামান্য অসাবধানতার কারণে এসব ইন্টারনেট ব্যবহারকারী প্রতারক চক্রের ফাঁদে পড়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা। কেউ কেউ পড়ছেন মারাÍক হয়রানিতে। সাইবার অপরাধীরা নামে-বেনামে আইডি খুলে এদের ভয়ঙ্কর সব অপরাধ অপকর্ম অবাধে চালিয়ে যাচ্ছে। এসব ব্লগার ও ফেসবুক অ্যাকাউন্টধারীদের আইনশৃংখলা বাহিনী খুঁজে বের করতে পারছে না। এসব ব্লগার কখনো সংঘবদ্ধভাবে আবার কখনো বিচ্ছিন্নভাবে নিজস্ব ফেসবুকে আইডি ও ব্লগ পেজ খুলে নানারকম অপপ্রচার করতে থাকে।

এ ঘটনায় উপজেলার কামারগাঁও গ্রামের এক সৌদি প্রবাসীর স্ত্রী বাদী হয়ে গত ১১ জুলাই তার চাচাত ভাইয়ের ছেলে মুক্তার আলী ওরফে উকিল আলী, সুরত আলীর ছেলে সাচ্ছু মিয়া ও মনির উদ্দিনের ছেলে সমসর আলীর নামে সিলেটের ট্রাইব্যুনাল আদালতে সাইবার আইনে মামলা করেন। মামলা দায়ের পর আÍগোপনে থাকায় তাদের গ্রেফতার করতে পারছেন না পুলিশ।

এ ব্যাপারে থানার ওসি শাহ আলম বলেন, ইন্টারনেটভিত্তিক সাইবার জগৎ অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।