সিলেটসোমবার , ২৬ আগস্ট ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ভারতকে টাইব্রেকারে উড়িয়ে সাফের ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা

admin
আগস্ট ২৬, ২০২৪ ৭:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক :
ভারতকে টাইব্রেকারে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশের যুবারা। ফাইনালে বাংলাদেশের জন্য অপেক্ষায় রয়েছে স্বাগতিক নেপাল।

টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানকে টাইব্রেকারে হারিয়ে ফাইনালের টিকিট কাটে নেপাল। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ সমতায় থাকার পর টাইব্রেকারে ৪-১ ব্যবধানে ভুটানকে পরাজিত করে তারা।

বাংলাদেশও একইভাবে ফাইনালের দেখা পেয়েছে। ভারতের সঙ্গে নির্ধারিত সময়ে ১-১ সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ভারতীয়দের দুটি শট ঠেকিয়ে দেশকে ফাইনালে তোলেন বদলি গোলরক্ষক মোহাম্মদ আসিফ। টাইব্রেকারে বাংলাদেশের জয়ের ব্যবধান ৪-৩।

এবার ফাইনালের পালা। আগামী ২৮ আগস্ট (বুধবার) নেপালের দশরথ রঙ্গশালায় হবে ফাইনাল ম্যাচ। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ছয়টায়।