সিলেটরবিবার , ২৯ সেপ্টেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুক গ্রেফতার

admin
সেপ্টেম্বর ২৯, ২০২৪ ২:০৭ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া মাসুককে (৪৭) গ্রেফতার করেছে র‌্যাব-৯। শনিবার রাত ১১টা ২০ মিনিটের সময় সিলেট নগর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গোলাম কিবরিয়া মাসুক সিলেট নগরের শেখঘাট কলাপাড়া দুর্বার-১০ নম্বর বাসার মৃত গোলাম হোসেনের ছেলে।

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল জানান, গোলাম কিবরিয়া মাসুকের বিরুদ্ধে কোতোয়ালী থানায় নাশকতা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে।

এদিকে, শনিবার বেলা ১টার দিকে ময়মনসিংহরে ভালুকা থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি খলিলুর রহমানকে গ্রেফতার করে র‌্যাব-৯।