সিলেটশনিবার , ৫ অক্টোবর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

এক মাসে সিলেটের সড়কে ঝরলো ২০ প্রাণ

admin
অক্টোবর ৫, ২০২৪ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে তথ্যটি জানিয়েছে।

এর আগে আগস্ট মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছিলেন।

সংস্থাটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু বিজ্ঞপ্তিতে জানান- সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে ২৪টি সড়ক দুর্ঘটনায় ২০ জন নিহত ও ২৪ জন আহত হয়েছেন। নিহতের মধ্যে ৯ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায়। আর সবচেয়ে কম সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সুনামগঞ্জ জেলায়।

সেপ্টেম্বর মাসে সিলেট জেলায় ১০টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ১৩ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৩টি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৪টি সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়- সেপ্টেম্বর মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৯ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ৩ জন সিএনজি ও লেগুনা চালক ও যাত্রী ও ৫ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬ জন, বৈদ্যুতিক খুটি ও গাছের সাথে ধাক্কায় ২ জন, এসময় ৮ জন চালক নিহত হয়েছেন।

এছাড়া সেপ্টেম্বর মাসে নিহত ২০ জনের মধ্যে ১৫ জন পুরুষ, ৩ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন।