
সিলেটের মোগলাবাজার থানা এলাকা থেকে ট্রাকভর্তি চিনিসহ জসিম উদ্দিন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে মোগলাবাজার থানা এলাকা থেকে এসব চিনি জব্দ করে মোগলাবাজার থানা পুলিশ। এ সময় চোরাচালান কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মোগলাবাজার থানার সামনে চেকপোস্ট করাকালে শনিবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে একটি ট্রাক থেকে ত্রিপল দিয়ে ঢাকা ২৮০ বস্তা চিনি জব্দ করা হয়। এ সময় মো. জসিম উদ্দিন নামে এক চোরাকারবারিকে আটক করা হয়।
আটক জসিম সিলেটের মোগলাবাজার থানার দক্ষিণ শ্রীরামপুর গ্রামের মো. আওলাদ আলীর ছেলে।
জব্দকরা ২৮০ বস্তায় চিনির বাজার মূল্য ১৬ লক্ষ ৩০ হাজার এবং ট্রাকের মূল্য ২৫ লক্ষ বলে জানায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম রবিবার (১০ নভেম্বর) জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মোগলাবাজার থানার মামলা দায়েরের পর পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com