সিলেটবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

কুলাউড়ায় জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারির শপথ গ্রহণ

admin
নভেম্বর ১৪, ২০২৪ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

কুলাউড়া সংবাদদাতা:
মৌলভীবাজারের কুলাউড়ায় জামায়াতে ইসলামীর ২০২৫-২৬ সেশনের মজলিসে শুরার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে উপজেলা জামায়াতের কার্যালয়ে অনুষ্ঠিত শুরা সমাবেশে নবনির্বাচিত উপজেলা আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম নতুন সেশনের দায়িত্বশীলদের নাম প্রস্তাব করলে সর্বসম্মতিক্রমে তা গৃহীত হয়।

পরে সংগঠনের গঠনতন্ত্রের আলোকে তিনি নির্বাচিত ও মনোনীত দায়িত্বশীলদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন।

অধিবেশনে জামায়াতে ইসলামীর উপজেলার নায়েবে আমির মনোনীত হন অবসরপ্রাপ্ত কৃষিবিদ মো. জাকির হোসেন ও সেক্রেটারি মনোনীত হন ব্রাহ্মণবাজারস্থ মুসলিম এইড হাসপাতালের এমডি বেলাল আহমদ চৌধুরী।

এ ছাড়া অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. সাইফুল ইসলাম খান ও মোহাম্মদ আলাউদ্দিন, কর্মপরিষদ সদস্য মো. শফিক মিয়া, মাওলানা মতিউর রহমান ও মাওলানা তরিকুল ইসলাম খান মনোনীত হন।

উপজেলা মজলিসে শুরার সদস্যরা হলেন- আব্দুন নুর, মাওলানা বজলুল হক, রাজানুর রহিম ইফতেখার, জাকির হোসেন, মাওলানা আতিকুর রহমান, রুহল আমিন রইয়ব ও মনসুর আহমদ তালুকদার। মজলিসে প্রধান অতিথি ছিলেন জেলার আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী ও বিশেষ অতিথি ছিলেন জেলার নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান।