সিলেটরবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

র‍‍্যাব ধরেছে একজনকে

admin
নভেম্বর ২৪, ২০২৪ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-৯।

শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে কসবা থানার তালতলা বটগাছ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাজু আহমেদ (২৬) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কৃষ্ণনগর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।

র‍‍্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, আটককালে রাজুর কাছ থেকে ১৫২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।