স্টাফ রিপোর্টার:
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন একটি এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ ১ মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে কসবা থানার তালতলা বটগাছ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রাজু আহমেদ (২৬) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কৃষ্ণনগর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
র্যাব-৯ এর মিডিয়া সেল জানায়, আটককালে রাজুর কাছ থেকে ১৫২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com