সিলেটরবিবার , ৮ ডিসেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

পোষ্য কোটা বাতিল চান সারজিস

admin
ডিসেম্বর ৮, ২০২৪ ১২:০৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
এবার পোষ্য কোটা বাতিলের দাবি জানালেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। আজ শনিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

সারজিস আলম তার পোস্টে লিখেছেন, ‘পোষ্য কোটা নামক তেলা মাথায় তেল দেওয়া কালচার অবিলম্বে বাতিল করতে হবে।’

জানা যায়, বাংলাদেশের অধিকাংশ চাকরির পরীক্ষা ও ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা সংরক্ষণ করা হয়ে থাকে। এ নিয়ে সাধারণ শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে দীর্ঘদিনের ক্ষোভ রয়েছে।

চাকরিপ্রত্যাশীরা বিভিন্ন সময় পোষ্য কোটা বাতিলের দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এরই ধারাবাহিকতায় এবার পোষ্য কোটা বাতিল চাইলেন সারজিস আলম।