সিলেটরবিবার , ২২ ডিসেম্বর ২০২৪
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

ফাইনালে শিরোপা জিততে বাংলাদেশের চাই ১১৮ রান

admin
ডিসেম্বর ২২, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

স্পোর্টস ডেস্ক:
নারীদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ। আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করেছে ভারত। সুপার ফোরে ভারতের কাছে হোঁচট খাওয়া টাইগ্রেসরা কি পারবে ফাইনালে মধুর প্রতিশোধ নিতে?

কুয়ালামপুরের বায়ুমাস ক্রিকেট ওভালে টস জিতে রোববার ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক সুমাইয়া আক্তার। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ১১৭ রান তোলে ভারত। ৪৭ বলে ৫ চার ও ২ ছক্কায় ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন তৃষা।

বাংলাদেশের হয়ে বল হাতে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ফারজানা ইয়াসমিন। ফাইনাল জিততে বাংলাদেশের চাই ১১৮ রান।

কয়দিন আগে গত ৮ ডিসেম্বর ছেলেদের অনুর্ধ্ব-১৯ এশিয়া কাপে এই ভারতকে হারিয়েছে বাংলাদেশ। এবার মেয়েদের পালা। বছরের শেষটা তাই শিরোপা দিয়ে রাঙাতে চাইবে সুমাইয়া আক্তারের দল।