স্টাফ রিপোর্টার:
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার আটজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া শাখা জানায়, গতকাল (বুধবার) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়েছে।
পুলিশ জানায়, অফিস আদেশে ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. ওমর আলীকে রমনা বিভাগে (পেট্রোল-ধানমন্ডি), তৌফিক আহমেদকে সিটিটিসিতে, শাওন পালিতকে লালবাগ বিভাগে (পেট্রোল-লালবাগ), মো. রাসেল রানাকে কল্যাণ ও ফোর্স বিভাগে (ওয়েলফেয়ার অ্যান্ড স্পোর্টস), খান মাহমুদুল হাসানকে গোয়েন্দা বিভাগে, মাহমুদুল হাসানকে ট্রাফিক-উত্তরা বিভাগে (ট্রাফিক-উত্তরা পশ্চিম জোন), অনীশ কীর্ত্তনীয়কে মিরপুর বিভাগে (পেট্রোল-পল্লবী) ও মো. ফেরদাউছ হোসেনকে মিরপুর বিভাগে (পেট্রোল-মিরপুর) পদায়ন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com