সিলেটশুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

জৈন্তাপুরে মা হয়েছে পাগলী, বাবা হয়নি কেউ

admin
জানুয়ারি ৩, ২০২৫ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেটের জৈন্তাপুরে মানসিক ভারসাম্যহীন এক নারী মা হয়েছেন। চিকনাগুল বাজারে খোলা আকাশের নিচে একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন ওই নারী। মানসিক ভারসাম্যহীন ওই নারী মা হলেও বাবা পরিচয়ে এগিয়ে আসেননি কেউ। তবে পরম মমতায় শিশুটিকে কোলে তুলে নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া।

স্থানীয় সূত্র জানায়, বুধবার সন্ধ্যার পর ওই নারী একটি কন্যা সন্তান জন্ম দেন। খবর পেয়ে স্থানীয় চিকনাগুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামারুজ্জামান চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে মা ও শিশুর চিকিৎসার ব্যবস্থা করেন।

 

 

এদিকে, মানসিক ভারসাম্যহীন নারী মা হওয়ার খবর পেয়ে প্রসূতি মাতা ও নবজাতককে দেখতে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া। তিনি পরম মমতায় নবজাতক শিশুটিকে কোলে তুলে নেন। সদ্য ভূমিষ্ট শিশুকে কোলে নেওয়ার ছবিটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। তিনি মা ও শিশুর চিকিৎসা নিশ্চিতের আশ্বাসও দেন।