সিলেটরবিবার , ৫ জানুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি
সবখবর

কুরআন শরিফে চুমু দেওয়া যাবে কি?

admin
জানুয়ারি ৫, ২০২৫ ৪:২৬ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম ও জীবন ডেস্ক:
প্রশ্ন: কখনো কুরআন শরিফের সঙ্গে অসম্মানের আচরণ হয়ে গেলে অথবা তিলাওয়াতের আগে-পরে স্বাভাবিকভাবে আমরা কুরআনে চুমু দেই, চোখে লাগাই।

জানতে চাই, এটি শরীয়তসম্মত কি না? কেউ কেউ এটি করতে দেখলে নিষেধ করে।

উত্তর: কুরআনে কারীম চুমু দেওয়া জায়েয আছে। ইকরিমা (রা.) থেকে কুরআনে কারীম চেহারায় লাগানো ও চুমু দেওয়া প্রমাণিত আছে। (সুনানে দারিমী, হাদিস ৩৩৫৩)

তাই কেউ কুরআনে কারীমে চুমু দিলে তাকে বারণ করার প্রয়োজন নেই।

উল্লেখ্য, অসতর্কতাবশত কুরআন মাজীদের সঙ্গে অসম্মানজনক কিছু হয়ে গেলে সেক্ষেত্রেও চুমু দিতে নিষেধ নেই। তবে তখন মূল করণীয় হল অসতর্কতার কারণে লজ্জিত হওয়া এবং তওবা-ইস্তিগফার করা।

সূত্র: মাজমাউয যাওয়াইদ, হাদিস ১৬০৪৯; আদ্দুররুল মুখতার ৬/৩৮৪; হাশিয়াতুত তাহতাবী আলাল মারাকী পৃ. ১৭৫; ইমদাদুল ফাতাওয়া ৪/৬০