সিলেটমঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

আম্বরখানায় আবাসিক হোটেল থেকে চার নারী-পুরুষ গ্রেফতার

admin
জানুয়ারি ২১, ২০২৫ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে চার নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) আম্বরখানা হোটেল নুরানী ও হোটেল আলীবাবা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ ফয়ছল আহমদ (২২), ওয়াহিদুল হাসান (৩২), মোছাঃ শাপলা বেগম (২৩) ও মোছাঃ শাহীনা আক্তার সীমা (৩৩)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইমলাম এক বিজ্ঞপ্তিতে জানান, অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।