সিলেটমঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে রিসোর্টে আটক ৮ তরুণ-তরুণীর বিয়ে

admin
জানুয়ারি ২১, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট শহরতলীর এক রিসোর্ট থেকে ১২ তরুণ-তরুণীকে আটকের পর আটজনকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে। এ আট তরুণ-তরুণীকে এলাকাবাসীর উদ্যোগে অভিভাবকদের উপস্থিতিতে বিয়ে দেওয়া হয়।

আর বাকি চারজনের বিয়ের বয়স না হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। দক্ষিণ সিলাম এলাকার রিজেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টে এ ঘটনা ঘটে।

এর পর থেকে এ নিয়ে এলাকায় তোলপাড় চলছে। রোববার দক্ষিণ সুরমা পুলিশের উপস্থিতিতেই এমন ঘটনা ঘটে বলে জানা গেছে।

বিয়ের দেনমোহর ধার্য করা হয় ১০ লাখ টাকা করে। এ ঘটনার পর রাতে ওই রিসোর্ট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মোগলাবাজার থানার ওসি মো. খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, এলাকার মুরুব্বিরা তাদের অভিভাবকদের সম্মতিতে কয়েকজনকে বিয়ে পড়িয়ে দিয়েছেন।