সিলেটশনিবার , ১ ফেব্রুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জকিগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

admin
ফেব্রুয়ারি ১, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

জকিগঞ্জ সংবাদদাতা:
সিলেটের জকিগঞ্জে বাড়িতে ডাকাতির সংঘটিত হয়েছে। ডাকাতদল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে সুন্দরার চক গ্রামে স্থানীয় বাবুর বাজারের ফোন, ফ্ল্যাক্সিলোড ও বিকাশ ব্যবসায়ী মুনিম আহমদের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।

জানা যায়, মা ও স্ত্রীকে ওই বাড়িতে থাকতেন মুনিম। তার অপর দুই ভাই মিজান ও দেলোয়ার ফ্রান্স প্রবাসী। আজ ভোরে ৫-৬ জন মুখোশধারী ডাকাত ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে। ডাকাতদল পরিবারের সদস্যের হাত-পা বেঁধে ঘরে রক্ষিত টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

এ ব্যাপারে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কি পরিমাণ মালামাল লুট করা হয়েছে তার তালিকা তৈরী ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।