সিলেটবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জিন্দাবাজার হোটেল রাজমনি থেকে ৩ নারী-পুরুষ আ ট ক

admin
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১০:১১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:

সিলেট মহানগরের আবাসিক হোটেল থেকে আবারও অসামাজিক কাজের অভিযোগ নারী-পুরুষকে আটক করা হয়েছে। এবার মহানগরের প্রাণকেন্দ্র জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক) থেকে ২ নারী ও ১ পুরুষকে আটক করা হয়।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাদের আটক করে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখার একটি টিম।

 

 

এসএমপি’র মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় কোতোয়ালি মডেল থানাধীন জিন্দাবাজারস্থ হোটেল রাজমনি (আবাসিক)-এর বিভিন্ন রুমে অভিযান পরিচালনা করে ফারাহ হোসেন ইতি (৩৩), রাশিদা বেগম (৪০) ও মো. ওহাব মিয়া (২৩) নামে তিন নারী-পুরুষকে আটক করা হয়েছে।

পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।