স্টাফ রিপোর্টার:
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন নিউইয়র্ক প্রবাসী সাংবাদিক মনির হায়দার। এই পদে তিনি সিনিয়র সচিবের পদমর্যাদা পাবেন। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে বুধবার এ ব্যাপারে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মনির হায়দার বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, বর্তমানে তিনি নিউইয়র্কে রয়েছেন। বিশেষ সহকারী হিসেবে নিয়োগের চিঠি পেয়েছেন। দেশে ফিরে এসে এ পদে যোগদান করবেন তিনি।
মনির হায়দার একুশে টিভি, দৈনিক পূর্বকোণ, ভোরের কাগজ, জনকণ্ঠ, ইত্তেফাক এবং মানবজমিন পত্রিকায় দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। আওয়ামী লীগ সরকারের আমলে তাদের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনায় সোচ্চার ছিলেন মনির হায়দার।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com