সিলেটবৃহস্পতিবার , ৬ ফেব্রুয়ারি ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট বন্দরবাজারে হোটেল মহানগর থেকে ৫ নারী-পুরুষ আটক

admin
ফেব্রুয়ারি ৬, ২০২৫ ১২:৩৪ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট নগরীর বন্দরবাজার হোটেল মহানগর আবাসিক থেকে ৫ নারী-পুরুষকে আটক করেছে ডিবি পুলিশ। অসামাজিক কার্যকলাপের অভিযোগে হোটেল ম্যানেজারসহ ৫ জনকে বুধবার বেলা সোয়া ১টার দিকে আটক করা হয়।

আটককৃতরা হলো- হোটেল মহানগরের ম্যানেজার, সিলেট মহানগরীর কুশিঘাটের সিরাজুল ইসলাম (৬০), লামাকাজি খালপাড়ের ফখর উদ্দিন (৫০), গোয়াইনঘাটের কাপনারাইয়ের নিজাম উদ্দিন (৪৫) এবং আয়েশা বেগম, ছালেহা বেগম নামের দুই নারী।

আটকের সত্যতা নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।