সিলেটসোমবার , ৩ মার্চ ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে কারের সাথে ধাক্কা লেগে উল্টে গেলো সরকারি কর্মকর্তার গাড়ি

admin
মার্চ ৩, ২০২৫ ১:০১ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে প্রাইভেট কারের সাথে ধাক্কা লেগে উল্টে গেল জেলা পরিষদ কর্মকর্তার গাড়ি। এ ঘটনায় একজন আহত হয়েছেন। রোববার (২ মার্চ) দুপুরে এয়ারপোর্টে রোডে মালনিছড়া চা বাগান সংলগ্ন সড়কে একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম জানা যায়নি। তবে তিনি চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আনিসুর রহমান গণমাধ্যমকে বলেন, জেলা পরিষদ কর্মকর্তার গাড়ির সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে কর্মকর্তার গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে আহত হন একজন।