সিলেটবৃহস্পতিবার , ১৩ মার্চ ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেটে পুলিশের জালে আবুল ডাকাত

admin
মার্চ ১৩, ২০২৫ ১:১৩ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটে এক ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আবুল হোসেন ওরফে রিপন (৩৫) বালাগঞ্জের নশিয়ারপুর গ্রামের মৃত তৈয়ব উল্লাহ এর ছেলে।

গত মঙ্গলবার গভীর রাতে নশিয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে ওসমানীনগর থানায় ৩টি , গোলাপগঞ্জে ১টি, সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কোতয়ালী থানায় ১টি (অস্ত্র মামলা), এয়ারপোর্ট থানায় ১টি, বিশ্বনাথ থানায় ১টি, বালাগঞ্জে ১টি সহ মোট ৮ টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আবুল হোসেনকে আদালতে সোপর্দ করা হয়েছে।