সিলেটরবিবার , ১৬ মার্চ ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বন্দর বাজারে পুলিশের জালে ইউসুফ আলী

admin
মার্চ ১৬, ২০২৫ ১২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেটের বন্দরবাজারে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মো. ইউসুফ আলী জালালাবাদ থানার আখালিয়া নতুন বাজার এলাকার মো. মনু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার রাতে কোতোয়ালী মডেল থানাধীন সোবহানীঘাট টু বন্দর বাজার রোডস্থ পেপার পয়েন্ট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ১শ ২ পিস ইয়াবাসহ ইউসুফ আলীকে গ্রেফতার করে পুলিশ।

তার বিরুদ্ধে পুলিশ বাদি হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে। শনিবার তাকে ওই মামলায় আদালতে প্রেরণ করা হয়।