স্টাফ রিপোর্টার:
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় চিনিসহ এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত তানভীর আলী (২৩) শাহপরাণ থানার আটগাঁও গ্রামের আহাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে কোতোয়ালী মডেল থানাধীন নাইওরপুল এলাকায় অভিযান চালানো হয়। এসময় একটি ডিআই পিকআপ থেকে ৪০ বস্তায় ২ হাজার কেজি ভারতীয় চিনিসহ তানভীরকে গ্রেফতার করা হয়।
উদ্ধার হওয়া চিনির বস্তার গায়ে লেখা ছিলো "MAHARASHTRA INDIA"। জব্দকৃত চিনির আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com