সিলেটসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

গাজায় গণ হত্যার প্রতিবাদ জানিয়ে শাবিপ্রবি বন্ধ ঘোষণা

admin
এপ্রিল ৭, ২০২৫ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

শাবি প্রতিনিধি:
দখলদার ইসরায়েলী বাহিনী কর্তৃক ফিলিস্তিনের গাজায় চলমান বর্বর গণহত্যা, দখলদারিত্ব ও মানবিক বিপর্যয়ের প্রতিবাদে সংহতি জানিয়ে আজ সকল প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।
সোমবার (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফিলিস্তিনি ভূখন্ডে গাজায় দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বর সন্ত্রাসী আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে আজ বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক’, ‘নো স্কুল’ কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের সকল অ্যাকাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হলো।

এর আগে, গাজায় চলমান ইসরাইলি গণহত্যা ও ধ্বংসযজ্ঞের তীব্র প্রতিবাদ জানিয়ে গতকাল ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।