সিলেটসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

বন্দরবাজার থেকে ২ জনকে ধরলো পুলিশ

admin
এপ্রিল ৭, ২০২৫ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৭৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এরমধ্যে গতকাল রোববার রাতে বন্দরবাজারস্থ পোস্ট অফিসের প্রধান গেট থেকে ২৫ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ওজিমুল রহমান (৩০) সুনামগঞ্জের ধর্মপাশা থানার কুরি কাহনিয়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

এদিকে, রোববার মধ্যরাতে বন্দরবাজারস্থ পেপার পয়েন্ট থেকে ইয়াবাসহ আরো একজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মো. রহিম (৪০) নগরীর আখালিয়ার নেহারি পাড়া এলাকার আব্দুল হান্নানের ছেলে। এসময় তার কাছ থেকে ৫৩ পিস ইয়াবা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতদের মাদক আইনে দায়েরকৃত মামলায় আদালতে সোপর্দ করেছে পুলিশ।