বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখায় রক্তহীন গরুর মাংসে রঙ মেশানোর সময় কসাই সাদেক আহমদকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা আদায় করে মুক্তি দিয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার কাঠালতলী বাজারে এই ঘটনা ঘটে। দণ্ডিত কসাই সাদেক বিয়ানীবাজার উপজেলার বাহাদুরপুর গ্রামের রহিম উদ্দিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (অতিরিক্তি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও (অতিরিক্তি দায়িত্ব) মোহাম্মদ আসলাম সারোয়ার জানান, বড়লেখা উপজেলার কাঠালতলী বাজারে গরুর গোস্তের সাথে ভেজাল (রং/রক্ত) মিশিয়ে বিক্রির অপরাধে মাংস ব্যবসায়ী সাদেক আহমদকে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪১ ধারায় ১০ হাজার জরিমান করেছেন। এছাড়া তার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com