সিলেটবৃহস্পতিবার , ১ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

সিলেট জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

admin
মে ১, ২০২৫ ১২:২৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে। তাকে ওই সব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

তিনি জানান, আজ দুপুরে তাকে আদালতে হাজির করা হবে।