সিলেটবুধবার , ১৪ মে ২০২৫
  1. আইন-আদালত
  2. আন্তর্জাতিক
  3. উপ সম্পাদকীয়
  4. খেলা
  5. ছবি কথা বলে
  6. জাতীয়
  7. ধর্ম
  8. নির্বাচন
  9. প্রবাস
  10. বিচিত্র সংবাদ
  11. বিনোদন
  12. বিয়ানী বাজার সংবাদ
  13. ব্রেকিং নিউজ
  14. মতামত
  15. রাজনীতি

জামিন নিতে গিয়ে কারাগারে আ. লীগের ২ নেতা

admin
মে ১৪, ২০২৫ ১২:২০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার:
জয়পুরহাটের ক্ষেতলালে জামিন নিতে গিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (১৩ মে) দুপুরে জয়পুরহাট আদালতে হাজিরা দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও হামলা মামলার জামিন চাইলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মজিবুর রহমান জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

তারা হলেন ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান শামীম (৩৬) ও মামুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুন্নবী চৌধুরী রতন।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট জয়পুরহাট শহরের বাটার মোড় এলাকায় আন্দোলনরত মিনকুল হোসেন গুরুতর আহত হন।