স্টাফ রিপোর্টার:
সিলেটে ভারতীয় চোরাইপণ্যসহ ৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১৫ লাখ টাকার বেশি মূল্যের বিভিন্ন পণ্য জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, সিলেটের জৈন্তাপুর থানার লামা শ্যামপুর গ্রামের লুদাই মিয়ার ছেলে সায়মন আহমদ, পাবনার আমিনপুর থানার টাকিগড়া গ্রামের মো. আবু তাহেরের ছেলে জাহাঙ্গীর আলম এবং কুমিল্লার মেঘনা থানার বালুচর মুন্সিবাড়ি গ্রামের মৃত আব্দুল মালেক বেপারীর ছেলে মো. গাউছ মিয়া।
পুলিশ জানায়, গতকাল সোমবার রাত ৮টার দিকে সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ শাহপরাণ (রহঃ) থানাধীন দাসপাড়া বাজার এলাকা অভিযান চালায়। এসময় একটি টাটা ট্রাক হতে ভারতীয় শাড়ি, থ্রি পিস এবং শ্যাম্পুসহ তিন জনকে গ্রেফতার করা হয়। জব্দকৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ ২৮ হাজার ৩৮০ টাকা।
বিষয়টি নিশ্চিত করে এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, তাদের আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com