স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বিয়ানীবাজার জুলাই আন্দোলনের শহীদ পাঁচ পরিবারের প্রতি সম্মান ও সহানুভূতির অংশ হিসেবে সার্বিক মানবিক সহায়তা প্রদান ও ঈদের শুভেচ্ছা বিনিময় করা হয়।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কোরবানির মাংস বিতরণ করা হয়, পাশাপাশি বিয়ানীবাজার এনসিপি (NCP) ও যুবশক্তির পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মধ্যে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

এতে উপস্থিত ছিলেন,
শহীদ পরিবারের সদস্য সিয়াম আহমেদ,জাতীয় যুবশক্তি (এনসিপি) এর কেন্দ্রীয় সংগঠক শাহরিয়ার ইমন (সানি), বিয়ানীবাজার থানার অফিসার জনাব আব্দুল আহাদ, জেলা ও উপজেলা এনসিপি প্রতিনিদি আতাউর রহমান আতা, রায়হান সাজু, আবিদ আহমেদ, মজলু মিয়া, সাগর আহমেদ সহ অসংখ্য NCP সদস্য এবং সিলেট জেলা ও বিয়ানীবাজারের নেতৃবৃন্দ।

এই মানবিক প্রয়াস ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে শহীদ পরিবারের পাশে থেকে ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়। আয়োজকরা জানান, এই দায়বদ্ধতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার, সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৮৩১-১৬৯৯৮৫
ই-মেইল: thedailysylhetkantha@gmail.com